০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

প্রশাসন নয়, করোনা ঠেকাতে গ্রাম পাহারায় স্থানীয়রা

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা বসিয়েছে স্থানীয়রা। অন্য এলাকা থেকে লোকজন আসা এবং যানবাহনের অবাধ চলাচল ঠেকাতে এখন গ্রামবাসীরাই এ ব্যবস্থা নিয়েছে। স্থানীয়দের দাবির মুখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যস্ততম এলাকা পাড়েরহাট-বাদুরা মৎস্য বন্দরের খেয়া পারাপার।

জানা যায়, গতকাল মঙ্গলবার ইন্দুরকানী উপজেলার পার্শবর্তী শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় গোটা উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, চট্রগ্রাম থেকে বিভিন্ন উপায়ে লোকজন গ্রামে আসতে শুরু করায় করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে এ উপজেলাবাসী।

তাই প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এখন নিজেরাই গ্রামে গ্রামে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। এ ছাড়া রাতের আধারে সড়ক ও নদী পথ দিয়ে যাতে এলাকায় না ঢুকতে পারে সেজন্য অনেক জায়গায় পাহারা বসিয়েছে স্থানীয় জনগন। যারা বিভিন্ন শহর থেকে গ্রামে আসছে তাদেরকে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীও ঘরে থাকার জন্য পরামর্শ দিচ্ছেন।

বালিপাড়া গ্রামের যুবক রাকিব জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ উপজেলার সাথে পার্শবর্তী উপজেলাগুলো থেকে যাতে বিভিন্ন যানবাহন না ঢুকতে পারে সেজন্য এসব এলাকাতে পথ বন্ধ করা হয়েছে।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল-মুজাহিদ জানান, উপজেলার পার্শবর্তী শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ব্যস্ততম এলাকা পাড়েরহাট-বাদুরা মৎস্য বন্দরের খেয়া পারাপার মঙ্গলবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় অনেক যুবকরাও সংক্রমণের ঝুঁকি ঠেকাতে এ ব্যাপারে কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

প্রশাসন নয়, করোনা ঠেকাতে গ্রাম পাহারায় স্থানীয়রা

প্রকাশিত : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০