১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মাদারীপুরে জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই ব্যবস্থা কোন ছাড় নয়: জেলা প্রশাসক

মাদারীপুর শহরের মানুষের যাতায়াত কিছুটা কম থাকলেও বাজারগুলোতে কোনভাবে নিয়ন্ত্রন করা যাচ্ছে না জনসমাগম। আর গ্রামের হাট-বাজারগুলোতে রয়েছে জনসাধারণের অবাধ বিচরণ।

আবার অনেকে প্রয়োজন ছাড়াও বের হচ্ছেন বাসা থেকে। এবার এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের নতুন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম গত রবিবার (১২ এপ্রিল) থেকে মাঠে নেমেছে। এখন থেকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেও ব্যবস্থা নিবে প্রশাসন।

এ ব্যাপারে কাউকেই আর ছাড় দেয়া হবে না। তাই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সবাইকে ঘরে অবস্থান করে প্রশাসনকে সহযোগিতার করার অনুরোধ জানিয়েছেন তিনি। মাদারীপুর জেলা প্রথম পর্যায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা ছিল।

পরবর্তীতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও জন প্রতিনিধিদের সমন্বয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বোচ্চ চেষ্টায় ঝুঁকির পরিমাণ কিছুটা কমলেও বর্তমানে ঢাকা ও নারায়নগঞ্জ জেলা আগত মানুষেরা নতুন করে ঝুঁকিপূর্ণ করে তুলছে। পাশাপাশি অপ্রয়োজনে মানুষের ঘোরাঘুরিও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটি সকাল ১১টা পর্যন্ত কাঁচা বাজার খোলা রাখার সিদ্ধান্তসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কজ করে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মাদারীপুরে জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই ব্যবস্থা কোন ছাড় নয়: জেলা প্রশাসক

প্রকাশিত : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০