আসসালামু আলাইকুম। চাচি বাড়িতে আছেন? আমি উপজেলা চেয়ারম্যান সুজন। আপনার বাসায় আর কে কে আছেন? আমি জেনেছি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনার স্বামী কর্মহীন হয়ে পড়েছেন।
আমি আমার ব্যাক্তিগত উদ্যেগে আপনাদের জন্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে এসেছি।’
মহিমা বেগমের বাসায় গিয়ে এভাবেই ডাক দিলেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। পরে দরিদ্র ওই নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

একইভাবে লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙ্গা এলাকায় হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে ব্যাক্তিগত উদ্যেগে খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
বাড়িতে উপজেলা চেয়াম্যানের আকস্মিক আগমনে অবাক হন অনেকে। তবে উপজেলা চেয়ারম্যানের এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই।
মহিমা বেগম জানান, তার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি তার স্বামী। দিনে এনে দিনে খেয়ে চললেও সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েন তার স্বামী। তিনি জানান, ঘরে থাকা খাবারের সামান্য মজুত শেষ হয়ে গেছে। এ অবস্থায় অনেকটা দিশেহারা। হঠাৎ খাবার নিয়ে বাড়িতে উপজেলা চেয়ারম্যান আসায় তার মন ভরে গেছে। তিনি মন ভরে উপজেলা চেয়ারম্যানের জন্য দোয়া করেন।

একইভাবে সদর উপজেলার সকল ইউনিয়নে সরকারীভাবে এবং ব্যাক্তিগতভাবে স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা চেয়ারম্যান ।
সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার নিজের উদ্যেগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন পরিবারকে ত্রাণ সহায়তা ও খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। আল্লাহ্ আমাকে সুস্থ রাখলে আমি অদৃশ্য করোনা শক্তির সাথে মোকাবেলা করে শেষ পর্যন্ত সদর উপজেলাবাসীর পাশে থাকবো।
বিজনেস বাংলাদেশ/ ইমরান