(১৬এপ্রিল) ১২ ঘটিকায় চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স জনক চত্বরে সিটি ব্যাংক লিঃ এর উদ্দ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সিটি ব্যাংক লিঃ এর পহ্ম থেকে চট্টগ্রাম নগরীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যারা কর্মহীন, অসহায়,দুস্থ ও বিপন্ন মানুষের জন্য খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)কে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মাহাবুবর রহমান বিপিএম,পিপিএম।
তিনি বলেন, বিপন্ন মানুষের জন্য সিটি ব্যাংক লিঃ এর হস্তান্তর করা খাদ্য সামগ্রী মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)জনাব এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম,বিপিএম বার। অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব শ্যামল কুমার নাথ(ক্রাইম এন্ড অপারেশন) উপ-পুলিশ কমিশনার(উওর) জনাব বিজয় বসাক বিপিএম পিপিএম এবং সিটি ব্যাংক এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, সিটি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










