০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

খুলনায় ১০ টাকা কেজির চার বস্তা চাল উদ্ধার, জরিমানা

খুলনায় অভিযান চালিয়ে ওএমএসের (১০ টাকা কেজি দরের চাল) চার বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলারচর গ্রামের মুর্শিদ আলমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। তিনি স্থানীয় খাদ্য বিভাগের (ওএমএস) ডিলার বিল্লাল হোসেনের কাছ থেকে এ চাল কিনেছিলেন। এ ঘটনায় মুর্শিদ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকী। তবে এ ঘটনায় জড়িত ডিলারকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলারচর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে কালোবাজারে বিক্রি করা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চার বস্তা (১২০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাল ক্রেতা মুর্শিদ আলমকে জরিমানা করা হয়েছে।

কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকি জানান, মুর্শিদ আলমের বাড়ি থেকে উদ্ধারকৃত চালের বস্তার গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি লেখা রয়েছে। এ ঘটনায় জড়িত ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

খুলনায় ১০ টাকা কেজির চার বস্তা চাল উদ্ধার, জরিমানা

প্রকাশিত : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০