নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়ন ফেসবুক গ্রুপ ও ওয়েল উইসার অফ ইতনা সংগঠনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে গ্ৰুপের এডমিন ও সদস্যরা। এই পর্যন্ত ১৩০০ সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।
যার অনুপ্রেরণায় উৎসাহিত, এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক, বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জির সহধর্মিণী পাপিয়া ব্যানার্জি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্তইতনা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চর পাচাইল, চর সুচাইল, চর ঘোনাপাড়া, চর পরানপুর, পাংখারচর ও লংকারচর ৩০০ পরিবারের কাছে পাঁচ কেজি চাউল, এক কেজি ডাউল, এক কেজি লবন, দুই কেজি আলু,এক কেজি পিয়াজ সহ নিত্যপণ্য সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখেই সংগঠনের এক ঝাক তরুন সেচ্ছাসেবকরা এবং গ্রুপের সকল এডমিন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পরিচালিত করে এই খাদ্য সরবরাহ সম্পন্ন করেন।
আমি সাইফুল ইসলাম”আজকের বিজনেস বাংলাদেশ” পত্রিকার প্রতিনিধি। এই গ্রুপের সাথে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত বোধ করছি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই তাদের, যারা সুন্দর একটি সামাজিক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এবং ইতনা ইউনিয়ন ফেসবুক গ্রুপের এডমিন পূজা ব্যানার্জি, শেখ মোঃ আল-আমিন, মোঃ রফিকুল ইসলাম, অমিও কান্তি সমাজদার, মুছাইব, রাকিব ও ইয়াছির আরাফাত।
এই আয়োজনের কার্যক্রমে গ্রুপের সদস্যদের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসাবে ছিলেন,’ সুমিত ব্যানার্জি, ছাত্তার শিকদার, হুমায়ন শরীফ, ফজলে রাব্বি, রকি, কাজল সরদার, সেতা, আরাফাত, আপন শেখ(বাকি), সোহান, বন্ধন শেখ, কামাল শেখ, সিয়াম, অর্ক, হিমেল, সজল কাজী, আরমান মোল্লা প্রমুখ। আমি এই সুন্দর মানবিক আয়োজনে সফলতা কামনা করছি।আর যারা এই প্রচেষ্টা কে স্বার্থক করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।
গ্ৰুপের এডমিন শেখ মোঃ আল-আমিন বলেন,’ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইতনা ইউনিয়ন ফেসবুক গ্রুপ ও ওয়েল উইসার অফ ইতনা সংগঠনের কার্যক্রম চলমান থাকবে। নোবেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল তরুণদের এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। আর সবাইকে অনুরোধ করছি আপনারা ঘরেই থাকুন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে করোনা যুদ্ধে আমরা সবাই মিলে সচেতনতা বাড়াতে সাহায্য করতে চাই সবার সহযোগিতা নিয়ে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










