মহামারি আকারে ছড়িয়ে পড়া (কোভিড-১৯) প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সচেতনতা করে ঘরে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ। তারা বিভিন্ন মোড়ে মোড়ে টহল অব্যাহত রেখেছেন। পুলিশের পাশে দাঁড়িয়েছেন বীরগঞ্জ উপজেলায় কর্তব্যরত বিভিন্ন অনলাইন পত্রিকা ও প্রিন্ট সাংবাদিকরা। তারাও পুলিশের সাথে ঘর থেকে বের হয়ে আসা সাধারণ মানুষদের সচেতন করছেন। পাশাপাশি তারা সচেতনামূলক প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন। সারাদিন ব্যাপী বীরগঞ্জ পৌর শহরের জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, হাট- বাজার বন্ধ রাখা, বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন সহ সবাইকে ঘরে থাকতে সরকারি নির্দেশনা মানতে নানামুখী পদক্ষেপ লক্ষ্য করা যায়। মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে বীরগঞ্জ থানা পুলিশ। ২০ এপ্রিল ২০২০ সোমবার সকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান সাংবাদিকদের বলেন, অনেকে নানান অজুহাতে বাড়ি থেকে বের হলে তাদেরকে ঘরে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। সরকারের ঘোষণা অনুযায়ী বিনা কারণে রাস্তায় না নেমে দূরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধ ঠেকাতে রাস্তা-ঘাটে একদল পুলিশ অবস্থান নিয়ে নিয়েছে। উল্লেখ্য গতকাল সন্ধ্যায় বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স পৌরশহরের অবস্থান নিলে জনশূন্য হয়ে যায়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










