০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে ৯ জনের করোনা শনাক্ত, পুলিশ ৬

গোপালগঞ্জে ছয়জন পুলিশ সদস্যসহ নতুন করে আরো নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে জেলায় ১৬ জন পুলিশ সদস্যসহ আক্রান্তের সংখ্যা ৩০-এ দাঁড়ালো। এর আগে জেলায় ২১ জনের করোনা শনাক্ত হয়। সোমবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে মুকসুদপুর থানার ছয় পুলিশ সদস্য, টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের স্বামী-স্ত্রী ও গোপালগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৩০ জন করোনা রোগীর মধ্যে মুকসুদপুরে ১৬ জন পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় চারজন, গোপালগঞ্জ সদর উপজেলায় চারজন, টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচজন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

গোপালগঞ্জে ৯ জনের করোনা শনাক্ত, পুলিশ ৬

প্রকাশিত : ১০:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০