সীতাকুন্ডের প্রায় একহাজার পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টু । তিনি উপজেলার বিভিন্ন জায়গাতে কর্মহীন এবং মধ্যবিত্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, আলু , পিঁয়াজ , ছোল , ডাল , সাবান , তেল ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণকালে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টু বলেন, আমার মরহুম পিতার দেখিয়ে যাওয়া মানবতার কল্যানে যে সকল গুণাবলী ছিল আমি তা পালন করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এছাড়াও মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মানবিক সহায়তা হিসেবে এক হাজার প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। যাতে এ দুঃসময়ে সীতাকুণ্ডের কর্মহীন মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হয়।
তাছাড়া আমরা সংশ্লিষ্ট এলাকার পরিচিতদের নিয়ে তালিকা করেছি। তাদের মাধ্যমে পিকাপ ভ্যানে করে খাবার পাঠিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে আরো ৭শত পরিবারের মাঝে এক মাসের উপহার-সামগ্রী পৌঁছে দেওয়া হবে। দেশজুড়ে ঘোষিত সাধারণ ছুটির কারণে কর্মহীন মানুষগুলোকে যাতে খাদ্যের সন্ধানে বাইরে বের হতে না হয় এবং চক্ষু লজ্জার কারণে চাইতে পারেনা এমন যে সকল মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের বাড়িতে উপহার-সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সীতাকুন্ডে সীমাগ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর ত্রান বিতরণ
-
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি - প্রকাশিত : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- 85
ট্যাগ :
জনপ্রিয়










