০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

চট্টগ্রামে পারিবারিক বিরোধে হামলা, গৃহবধুসহ আহত-৪

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ সহ ৪ জন আহত হয়েছে। উপজেলার খরনা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর খরনা (জমশেদ পাড়া) বৃদ্ধ জাফর আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জাফর আহমদ (৭০), নাসিমা আকতার (৩৫), মর্জিনা সুলতানা (২০) ও আশরাফুল হক (১২)। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
এ ঘটনায় নাসিমা আকতার বাদী হয়ে পটিয়া থানায় জায়দুল হক, আজিজুল হক, মামুনুল হক ও রিমু আকতারকে আসামী করে একটি একটি অভিযোগে দায়ে করেন।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে বিবাদী জায়দুল হক এর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিবাদীগন রোববার বাদীনীর বসত ভিটায় এসে খারাপ ভাষায় গালমন্দ করে। এসময় বাদী গালমন্দের প্রতিবাদ করলে বিবাদীগন পরিবারের সদসদের উপর এলোপাতাড়ি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে উদ্ধার করতে তাঁর ছেলে, মেয়ে ও শ্বশুর এগিয়ে আসলে তাদেরকে ও মারধর করে। এ সময় বসতঘর ভাংচুর, স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে নাছিমা আকতার জানান। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ব্যাপারে পটিয়া থানার এস আই পরেশ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে ঘটনার সত্যতা পেয়েছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চট্টগ্রামে পারিবারিক বিরোধে হামলা, গৃহবধুসহ আহত-৪

প্রকাশিত : ১০:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০