০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে অসামাজিক কাজের প্রতিবাদ করায় ব্যাংকারের উপর হামলা

গোলাম কিবরিয়া চৌধুরী

চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় গোলাম কিবরিয়া চৌধুরী নামের এক ব্যাংকারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে  ও  আরো ৩/৪ জনকে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, হারুনুর রশিদ (৪০), রিদুয়ান (৩৩) ও মিজান (২০)। আহত গোলাম কিবরিয়া ফাস্ট সিকিউরিটি ব্যাংক ঢাকার উত্তরা আজিমপুর শাখায় এসিসট্যান্ট  অফিসার হিসেবে কর্মরত । অভিযোগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার  সকালে উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার দূর্লভ চৌধুরী বাড়ি সংলগ্ন রাস্তায়  গোলাম কিবরিয়ার উপর হামলা চালায় স্থানীয় হারুনুর রশিদের নেতৃত্বে ১০-১২ জন। এসময় গোলাম কিবরিয়ার মাথায় দারালো কিরিচ দিয়ে মাথায় কোপ দেয়। পরে আহত কিবরিয়াকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে গোলাম কিবরিয়া পটিয়া হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারী হারুনুর রশিদ ওই এলাকার দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ডে যুক্ত ও ভূমিদস্যু বলে অভিযোগ করছেন স্হানীয়রা  ।  পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের প্রেক্ষিতে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চট্টগ্রামে অসামাজিক কাজের প্রতিবাদ করায় ব্যাংকারের উপর হামলা

প্রকাশিত : ১২:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০