করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ময়মনসিংহের ভালুকায় রয়েল পোল্ট্রি এন্ড হ্যাচারীর স্বত্তাধিকারী মোঃ সুরুজ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামে শতাধিক কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় হবিরবাড়ী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী মোঃ সুরুজ মিয়া জানান, “দেশের এই দুঃসময়ে সমাজের কর্মহীন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা আমার চলমান প্রক্রিয়া। আগামী দিনেও আমার এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।” এসময় সমাজের বিত্তবানদেরকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।










