লক্ষ্মীপুর ২২ শে এপ্রিল বুধবার সদর উপজেলা ছাএলীগের যুগ্ন -আহব্বায়ক রবিন ভূঁইয়া উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামে কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী হাতে কাস্তে নিয়ে , কৃষক সফিক খন্দকারের পাকা ধান ক্ষেতের প্রায় ৮০ শতক জমির পাকা ধান কেটে মেশিনে ধান ঘরে তুলে দেওয়ার পর খড়গুলো রোদে শুকিয়ে পর্যন্ত দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা রবিন ভূঁইয়া।এই ছাএলীগ নেতা ওই ইউনিয়ের ঐতিহ্যবাহী স্বনামধন্য হাজী সুলতান আহম্মদ ভূঁইয়ার প্রজন্ম।
এই সময় আরো উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগ আরেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ রাজু, ইউনিয়ন ছাত্রলীগের নেতা নেওয়াজ শুভ,অর্ণব, অনিক ও সজিবসহ আরো ৩০ থেকে ৩৫ জন ছাত্রনেতা। লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম রবিন ভূঁইয়া জানান, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন শরীফ ও জিয়াউল করিম নিশান ভাইয়ের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছি। করোনা ক্রান্তিকালেও মানবতার ডাকে সাড়া দিয়ে সুরক্ষা সামগ্রী বিতরণসহ প্রায় ৫ শতাধিক কর্মহীনদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আগামী দিনেও এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান রবিউল ইসলাম রবিন ভূঁইয়া ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










