০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কুমিল্লায় ৫০০ পরিবারে একমাসের খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লায় পাঁচশতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলী আহম্মেদ ফাউন্ডেশন।

করোনা সংক্রামণ প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে দিনমজুর, গরিব ও দরিদ্ররা বাসায় থাকতে গিয়ে আর্থিক সংকটে পড়া এইসব পরিবারকে আসন্ন রমজান ও ঈদুল ফিতরের খাদ্যসামগ্রী দেয়া হয়।

বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর উচ্চবিদ্যালয় মাঠে জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্বের মাধ্যমে ফাউন্ডেশন তার নিজস্ব অর্থায়নে প্রত্যেক পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তারমধ্যে চাল, আলু, পেঁয়াজ, তৈল, মসুরের ডাল, ছোলা, মুড়ি, সেমাই, চিনি ও লবণ রয়েছে।

এর আগে ১ এপ্রিল উপজেলার ভারেল্লা ইউপিতে এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। মঙ্গলবার ফাউন্ডেশন থেকে বুড়িচং উপজেলা ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

আগামীকাল উপজেলার দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

বুধবার রামপুর উচ্চবিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণে বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দারের উপস্থিতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ পরান আজাদ বলেন, করোনা সংক্রামণ রোধে দুর্যোগ মোকাবিলায় লকডাউনের পর থেকে ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, দিনমজুর, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে আসছি। এ পর্যন্ত উপজেলার একাধিক স্থানে গিয়ে দুর্যোগে খাদ্য সংকটে পড়া মানুষে মাঝে খাবার বিতরণ করেছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় জিহান ফুড ওয়েল লি. এর ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদা আহম্মেদ রনি, বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক, স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান, ফাউন্ডেশনের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ হোসেন, ফাউন্ডেশনের সদস্য বাদল, শাহ আলমসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

কুমিল্লায় ৫০০ পরিবারে একমাসের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০