১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে এক চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৩

চট্টগ্রামে এক চিকিৎসকসহ ৩ জনের শরীরে কোভিড-১৯ করোনার উপস্থিতি পাওয়া গেছে । আক্রান্ত চিকিৎসক আব্দুল বাসেত হাসান (৩৫) ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হলেও ‍তিনি ফটিকছড়ির নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে সরকারি কোয়াটারে বসবাস করতেন। করোনা আক্রান্ত অপর ২ জনের একজন নগরীর লালখান বাজার ও অপরজন বালুছড়া এলাকার বাসিন্দা। গত বুধবার রাত ১০ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করে বলেন ফৌজদার হাটের বিআইটিআইডিতে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে চট্টগ্রামের ৩ জন ও অন্য জেলার ১জনসহ মোট ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে আর ১৬১ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে এক চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৩

প্রকাশিত : ১২:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০