০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

করোনা রোধে পটিয়ায় ইয়াছমিনের ফ্রি চিকিৎসা

মহামারি করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তে সংখ্যা। করোনার কারণে পটিয়ায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সাধারণ রাগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। অনেকে ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন না। এ অবস্থায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার মানুষের পাশে দাঁড়িয়েছে এলাকার প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন নারী কাউন্সিলর ইয়াছমিন আক্তার চৌধুরী।
নিজস্ব অর্থায়নে ফ্রি চিকিৎসা সেবায় একটি মেডিকেল টিম গঠন করেছেন তিনি। যারা প্রতিদিন পটিয়া পৌর সদরের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিনামুল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও করেছেন। এছাড়া ওই নারী কাউন্সিলর করোনার প্রাদুর্ভাব থেকে এলাকাবাসীকে রক্ষায় শুরু থেকে সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ, হ্যান্ড সেনিটাইজার ও হ্যান্ডওয়াশ তৈরি করে বিতরণের পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন স্পটে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।
গতকাল বুধবার নারী কাউন্সিলর ইয়াছমিনের গঠিত মেডিকেল টিম পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে দিনব্যাপী কয়েক’শ অসহায় ও কর্মহীন শ্রমিককে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রমে উপস্থিত থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: এমদাদুল হাসান, এসময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এম এন এ নাছির, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির খসরু, সাধারন সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করা ডা: এমদাদুল হাসান বলেন, পটিয়া পৌরসভার নারী কাউন্সিলরের গঠিত মেডিকেল টিমের সহযোগীতায় এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে গিয়ে সাধারন জ্বর, সর্দি, কাশির ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। দেয়া হচ্ছে বিনামূল্য ওষুধও। এমন উদ্যোগ নেওয়ার জন্য নারী কাউন্সিলর ইয়াছমিন আক্তারকে ধন্যবাদ জানান তিনি।
চিকিৎসা নেওয়া পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের রেহানা আক্তার নামের এক গৃহিনী বলেন, ‘আমরা নিয়মিত চিকিৎসা পাচ্ছি এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের এলাকার কাউন্সিলর ইয়াছমিন আক্তারকে। যিনি আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন।’
পটিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আক্তার চৌধুরী বলেন, ‘করোনার কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। অনেকে ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন না। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করে মূলত সাধারন মানুষকে চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। তার সামর্থ্য অনুযায়ী এ কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
এ ক্যাম্পে চিকিৎসা নিতে সকাল থেকেই পৌর সদরের বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসেন। পর্যায়ক্রমে তারা চিকিৎসা পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

করোনা রোধে পটিয়ায় ইয়াছমিনের ফ্রি চিকিৎসা

প্রকাশিত : ১২:৩৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০