০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চরভদ্রাসনে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

smart

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে বৃহস্পতিবার সকাল ১১ টায় তুচ্ছ ঘটনার জ্বের ধরে দু’ পক্ষের সংঘর্ষে অন্ততঃ ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই মাথায় ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর জখম নিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- উক্ত গ্রামের শেখ আঃ হাই (৭৫), শেখ সোরহাব (৭২), শেখ মিরাজ (২৫), ফাতেমা বেগম (৪৫), শেখ রিয়াজ (২২), শেখ ওহাব (৫৫)
অপর পক্ষের আলাউদ্দিন মোল্যা (৪৫), হাসান মোল্যা (৩৫), সালাউদ্দিন মোল্যা (২৮),রিপন মোল্যা (২৫), শারমীন আক্তার (২২)ও লাইলী বেগম (৬০)
গত সোমবার ছাগলে মাঠের ফসল খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে উভয় পক্ষের মধ্যে হাতা হাতি হয়। আহতরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনা স্থানীয় ভাবে আপোষের কথা চলছিল। আজ হঠাৎ করেই এক পক্ষ দোকানে গেলে নতুন করে আবার ঝামেলা শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষ উভয় পক্ষের বাড়িতে উঠে এসে ধারালো রাম দ্যা, ছ্যান ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। প্রায় অর্ধ ঘন্টা ব্যাপী দু’পক্ষের সংঘর্ষে মোট ১২ জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতদের চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জেরিন বলেন, “ আহতদের বেশীর ভাগ মাথায় গুরুতর জখম রয়েছে এবং সবাইকে অত্র হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে”। ঘটনার পর চরভদ্রাসন থানার এসআই মোঃ কামাল হোসেন হাসাপাতালে চিকিৎসাধীন রুগীদের পরিদর্শন করেছেন। উক্ত উপ-পরিদর্শক বলেন, “ আমি সরেজমিন ঘুরে সংঘর্ষের কোনো বিশেষ কারন খুজে পাই নাই। ছাগলে ফসল খাওয়ার ঘটনা নিয়ে বিবাদের সূত্রপাত ঘটেছে বলে জানতে পেরেছি। উভয় পক্ষ অভিযোগ দিয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আঃ মোন্নাফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চরভদ্রাসনে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রকাশিত : ০৮:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০