১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ভুয়া এমবিবিএসের ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান

জেলার হাটহাজারী পৌর সদর মেখল রোড এলাকায় নাসরিন ভবন নামে এক বিল্ডিং-এ ক্লিনিক বানিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে যাচ্ছে  মোহাম্মাদ সোলাইমান নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তার। খবর পেয়ে মোবাইল কোর্ট চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন। আজ বৃহস্পতিবার সকালে তিনি এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ভুয়া ডাক্তার মোহাম্মাদ সোলাইমান এমবিবিএস না হয়েও চেম্বারের সামনে লাগানো কাগজে  অনেক ডিগ্রী,অভিজ্ঞতা এমনকি স্বর্ণপদক পাওয়ার কথাও লেখা আছে। ডিগ্রির জায়গায় লেখা এমবিবিএস (ঢাকা)। ভ্রাম্যমাণ আদালত কে সহায়তাকারী হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইমতিয়াজ জিজ্ঞেস করলেন ঢাকার কোথা থেকে এমবিবিএস করেছেন? তখন তিনি এমবিবিএস করেননি বলে স্বীকার করেছেন। এবং এই ডিগ্রি  ভুলে লিখেছেন বলে জানায়। অন্যান্য  ডিগ্রি লেখা কাগজ দেখতে চাইলে উনি তাও দেখাতে পারেন নাই। তখন তিনি আর এসব করবেননা মর্মে অঙ্গীকার কওে বলেন আমি এখন থেকে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করব।

ভ্রাম্যমাণ আদালে নেতৃত্বদানকারী ইউএনও রুহুল আমিন এর সত্যতা স্বীকার করে বলেন , সে এমবিবিএস চিকিৎসক সেজে  দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছিলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ডাক্তারের চেম্বার এবং ক্লিনিকে অভিযান চালিয়ে  বন্ধ করে দেয়া হয়েছে এবং তার থেকে অঙ্গিকার নেয়া হয় । করোনা পরিস্থিতি এবং বয়স বিবেচনায় তাকে কোনো সাজা দেয়া হয়নি।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ভুয়া এমবিবিএসের ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত : ১১:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০