১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে নিজের সর্বস্ব দিয়ে খাদ্য বিতরণ করলেন এক শ্রমিক

জেলার সীতাকুন্ড উপজেলায় নিজের কষ্টার্জিত জমানো ৩ লাখ টাকা  দিয়ে করোনার প্রভাবে অসহায় হয়ে যাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এক শ্রমিক। এটা ছিল তাঁর সারা জীবনের পরিশ্রমের জমানো অর্থ । দেশে যখন কিছু লোভী জনপ্রতিনিধি ত্রাণের পণ্য আত্মসাত করতে ব্যস্ত এই সময়ে  নিজের ও তাঁর পরিবারের কথা চিন্তা না করে অসহায় লোকজনের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রথম দফায় ১০০ পরিবারের মাঝে এবং আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মাঝে ছিলো চাল,ডাল , তেল, লবন, ছোলা, চিড়া ও নগদ অর্থ । আজ বৃহস্পতিবার (২৩ এপিল) দুপুর ৩ টায় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডও বাসিন্দা। পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া নিজাম একজন ফায়ার ম্যান।

ফায়ারম্যান নিজাম চার বছর আগে খুবই অসুস্থ ছিলেন। তিনি তখন বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। পরে তিনি সুস্থ হয়ে যায়। বর্তমানে তিনি এবং তার ছেলে শীতালপুর অটো রি রোলিং মিলস লিমিটেড এ চাকুরী করছেন।

নিজাম ফায়ার ম্যান জানান, পৃথিবীতে যদি বেঁচে থাকতে না পারি তাহলে টাকা পয়সা দিয়ে কি করবো। হয়তো মানুষের উপকার করার সুযোগটা নাও পেতে পারি। যদি বেঁচে থাকি টাকা পয়সা ইনকাম করতে পারবো।

স্থানীয় ইউপি সমস্য জহুর আলম জানান, নিজাম ফায়ার ম্যান আমার ভাড়া বাসায় বিগত ২০ বছর ধরে বসবাস করে আসছে। তার মতো এমন উদার মনের মানুষ আমি খুব কম দেখেছি। আল্লাহ যেন তাঁর দান গুলো কবুল করেন। সারা জীবন যেন এমন ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে। সাধারণ মানুষ মনে করছে নিজাম ফায়ার ম্যানের এমন উদারতা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগ :

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নিজের সর্বস্ব দিয়ে খাদ্য বিতরণ করলেন এক শ্রমিক

প্রকাশিত : ১১:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০