১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বিএসএফের ‘ভুল স্বীকার’, তদন্তের আশ্বাস

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নাগরিককে ‘পুশ ইন’ করার জেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে বিজিবির এক সদস্যসহ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির সঙ্গে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ‘ভুল স্বীকার’ করেছে বলে জানিয়েছে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ জেড মুজাহিদ। একই সঙ্গে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন বিএসএফের কর্মকর্তারা।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বৈঠক চলে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি কর্মকর্তা এ জেড মুজাহিদ জানান, বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল হক চৌধুরী ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন জলপাইগুঁড়ি সেক্টর বিএসএফের ডিআইজি মহেন্দ্রা কুমার সাহারান। এসময় রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ও ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহিত্য মুখার্জিসহ উভয়পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল হক চৌধুরী বলেন, শুক্রবার প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ভুলস্বীকার করে বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে।

এছাড়াও লালমনিরহাট সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক পুশইনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এই ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারেও ফলপ্রসু আলোচনা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

বিএসএফের ‘ভুল স্বীকার’, তদন্তের আশ্বাস

প্রকাশিত : ০৮:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০