০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ ১ জনকে আটক করেছে ডিএনসি

নগরীর খুলশী এলাকা থেকে ৭ হাজার ইয়াবাসহ আবুল হোসেন(৬২) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে খুলশী থানাধীন ডেবারপাড় শাহ গরীবুল্লাহ হাউজিং সোসাইটি থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হোসেন নগরীর জাকির হোসেন রোডের বার্মা হাজির বাড়ির মৃত নজির আহম্মদের পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল এর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন আমার সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. মোজাম্মেল হক, মো: সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক শাকিলার রহমান, সহ: উপ পরিদর্শক লুৎফর রহমান, সিপাহী- মো.জাহাঙ্গীর আলম, এবং গাড়ি চালক মো. আসুক মিয়ার সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল হোসেনকে আটক করতে সক্ষম হয়েছে আমাদের টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীয় অপরাধ স্বীকার করে জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ ১ জনকে আটক করেছে ডিএনসি

প্রকাশিত : ১২:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০