করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক দূর্যোগ চলছে। সমগ্র পৃথিবী আজ করোনা ভাইরাসের কারণে আক্রান্ত। সরকারি পদক্ষেপের কারণে আমাদের দেশে করোনা পরিস্থিতি যে কোন উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো। আমাদের এই পরিস্থিতিতে মানুষের জীবন যেমন রক্ষা করতে হবে তেমনি জীবিকা রক্ষাও প্রয়োজন আছে। এই দুটোকে প্রাধান্য দিয়ে আমরা মাঠে আছি। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে কর্মরত গাড়ী চালক, চালক সহকারি,ম্যাকানিকদের কাছে নিজের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী উপহার তুলে দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, কাউন্সিলরদের স্ব স্ব ওয়ার্ডের তালিকা পূর্ণাঙ্গভাবে দ্রুততার সাথে তৈরী করে তা সিটি কর্পোরেশনে জমা দিতে হবে।
খাদ্য সামগ্রী বন্টনের তালিকা তৈরীতে অগ্রাধিকার পাবেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, ভ্যানগাড়ি চালক, চা দোকানদার, অটো রিকশা চালক, দোকানের কর্মচারী, ভবঘুরে, ভিক্ষুক সহ অক্ষম ব্যক্তিরা। তালিকায় যারা এখনও পর্যন্ত অন্তর্ভূক্ত হননি তাদের স্ব স্ব ওয়ার্ডে গিয়ে নিজেদের নাম অন্তর্ভূক্ত করার জন্য আহবান জানান। কোন একটি দু:স্থ পরিবার যাতে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে কাউন্সিলরদের সজাগ থাকার আহবান জানান মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ী চালক ও চালক সহকারি, ম্যাকানিক সহ ৫৫০ জনকে খাদ্য সামগ্রী তুলে দেন।।
অপারেজয় বাংলাদেশ সেন্টারের হোম শিশু কিশোরদের মাঝে মেয়রের উপহার সামগ্রী : একই দিন অপরাহ্নে অপরাজেয় বাংলাদেশ সেন্টারের পথকলি শিশুদের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। এসময় মেয়র বলেন,এই পথ শিশুদের অবহেলার কোন অবকাশ নেই। এই করোনা ভাইরাস পরিস্থিতিতে তারা যেন অসহায়ত্ব বোধ না করে সেজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় তাদের পাশে থাকবে। মেয়র তাদেরকে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে হাত ধুয়ে নিজেকে জীবানুমুক্ত রাখার সচেষ্ট হওয়ার আহবান জানান।
এছাড়া নগরীর রাজা খালী ব্রিজ সংলগ্ন প্রাঙ্গনে ৩৫ নং বক্সিহাট ওর্য়াড যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন জনির ব্যক্তিগত উদ্যোগে ৫০০ শত অসহায়দের মাঝে ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, এসময় কাউন্সিলর হাজী নুরুল হক, যুবলীগ নেতা লিটন রায়,এস এম মামুনুর রশীদ, শান্ত দাশ গুপ্ত, মহিউদ্দিন জনি, সায়মন, লিটন উপস্থিত ছিলেন। এসময় মেয়র বলেন, সরকারিভাবে ত্রাণ সরবরাহের ক্ষেত্রে কোন রকম ঘাটতি নেই এবং সরকারি ত্রাণ ভান্ডারে পর্যাপ্ত মওজুদ রয়েছে। শুধু দরকার উপকারভোগীদের তালিকাভুক্ত করে সরকার নির্দেশিত দায়িত্ব পালন করা।
১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
চসিকের গাড়ী চালক, হেলপার ওর ম্যাকানিদের হাতে উপহার তুলে দিলেন মেয়র
-
চট্টগ্রাম ব্যুরো - প্রকাশিত : ১২:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- 90
ট্যাগ :












