করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারে খাবার পৌঁছে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
প্রতিদিন রাতে পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন পরিবার খুঁজে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
গত কয়েক দিনে মেয়র মাহফুজুর রহমান পৌরসভার ৭ টি ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া সাড়ে চার হাজারেরও বেশি পরিবারে খাবার সামগ্রী পৌঁছে দেন। আপদকালীন সময়ে এ খাবার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান মেয়র রিটন।
বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চাল-ডাল, তেল-আলু, পেঁয়াজ ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য।
এছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিটি এলাকায় ও বাজারগুলোতে জীবানুনাশক স্প্রে অব্যহত রাখা হয়েছে।
পৌর মেয়র বলেন, ‘স্ব স্ব জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এখন অসহায়দের পাশে দাঁড়াতে হবে। এখন অনেকেরই পকেট শূন্য। তাদের ঘরে চাল-ডাল, তেল-নুন, তরিতরকারি নেই। তাদের ঘর ছাড়াটা শুধু তাদের জন্য নয়; আমাদের সবার জন্যই বিপজ্জনক।’
ফলে সমাজের বিত্তবানদের এখুনি অসহায়দের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান












