প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বিশ্ব। একই অতঙ্ক বাংলাদেশেও। করোনার সংক্রমন ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষনায় নিজ নিজ গৃহে অবস্থান করছে সবাই। আর এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নৃ-তাত্তিক জনগোষ্ঠীদের মাঝে খাদ্যসামগ্রি (চাল, আলু, লবণ, সাবান) বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সাংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।২৫ এপ্রিল ২০২০ শনিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে নৃ-তাত্তিক জনগোষ্ঠীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
এসময় ১৫০ জন নৃ-তাত্তিক জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।তিনি সকলকে সতর্ক করে বলেন, সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না।
মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছে। তাই প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। বিশ্ব স্বাস্থ্যসংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গুজব থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গুজবে কান দেবেন না। গুজব ছড়ানোটা বিভ্রান্তিকর ও অপরাধও। তাই গুজবে কান দেন দেবেন না, আতঙ্কিত হবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন।
খাদ্য সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, রোলেক্স বেকারীর প্রোপাইটর মোঃ শফিউল্লাহ শুক্লা,বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মোঃ শামিম ফিরোজ আলম প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান












