সামাজিক সেবামূলক সংগঠন ‘সাপোর্ট বাংলাদেশে’র উদ্যোগে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
দিনাজপুরের খানসামায় ইফতারের আগেই রান্না করা খাবার নিয়ে দুস্থদের কাছে পৌছে যাবে ‘সাপোর্ট বাংলাদেশ’ টিমের স্বেচ্ছাসেবীরা । প্রথম রমযান থেকে শুরু হয়ে এই কর্যক্রম চলবে পুরো রমযান মাস জুড়ে। প্রতিদিন ২০০ জন অসহায় পরিবারকে খাবার পৌছে দিবেন স্বেচ্ছাসেবীরা। খাবারের তালিকায় থাকছে ভাত, মুরগি, ডিম ও সবজি।

আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচীর সাথে একাত্ম হয়ে কর্মসূচী বাস্তবায়নের জন্য সার্বিক ব্যবস্থাপনার কাজ করছে দিনাজপুরের স্থানীয় সংগঠন “ইউনাইটেড খানসামা”
সাপোর্ট বাংলাদেশের দিনাজপুরের স্বেচ্ছাসেবী টিম এবং ইউনাইটেড খানসামা স্বেচ্ছাসেবী টিম যৌথ ভাবে কাজ করছে। করোনায় খাবার সংকটে থাকা অসহায়দের কথা চিন্তা করেই সংগঠন দু’টির এই আয়োজন।
সাপোর্ট বাংলাদেশের স্বেচ্ছাসেবী টিমের সদস্য সোয়াইব হোসেন সিজু বলেন, সাপোর্ট বাংলাদেশের একজন সেচ্ছাসেবী হয়ে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগা হলো একজন অনাহারীর মুখে খাবার তুলে দিতে পেরে। আমরা অনেকের আর্থিক সহযোগীতায় এই আয়োজন করতে পেরেছি। আমরা প্রতিদিন ২০০ জন করে ৩০ রমযান পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবো। সকলের আরো বেশী বেশেী আর্থিক সহযোগীতা পেলে আয়োজন আরো বাড়ানো যাবে।
ইউনাইটেড খানসামার স্বেচ্ছাসেবী মহব্বত খান বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। আমরা দুটি সংগঠন একত্র হয়ে কাজ করছি। সকলের সম্মলিত সহযোগীতায় আমরা কাজ করে যাবো।
’সাপোর্ট বাংলাদেশ সামাজিক ও মানবিক সেবা মূলক কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে । এই সংগঠন নিয়মিত সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি দেশের যে কোন দূর্যোগেও কাজ করে যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ












