করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় বৃস্টির মাঝেও অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে হতে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। এসিল্যান্ড শরীফ উল্যাহ জানান, হাটহাজারী উপজেলার কাটিরহাট, সরকার হাট, চারিয়া বাজার, ইছাপুর বাজার, কামদর আলী চৌধুরীহাট বাজার ও হাটহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় বৃস্টির মাঝেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিকাল ৫ টার মধ্যে ফার্মেসি ব্যতীত সকল দোকান বন্ধ হচ্ছে কিনা, ৬ টার পর কেউ বাসার বাইরে বের হচ্ছে কিনা, কোথাও জনসমাগম হচ্ছে কিনা, কোথাও আড্ডা হচ্ছে কিনা তা কঠোর ভাবে মনিটরিং করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেনাবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
বিজনেস বাংলাদেশ / আতিক












