করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো সার্বিক অবস্থা বিবেচনা করে ৩ শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চরণদ্বীপ দরবার শরীফ। গত শুক্রবার (২৪ এপ্রিল) দরবার শরীফ কমপ্লেক্সের তত্ত্বাবধানে একাডেমির আজীবন দাতা সদস্য আলহাজ্ব মুহাম্মদ ওসমান খান সাহেবের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফী শেখ আবু মুহাম্মাদ শহীদুল্লাহ্ ফারুকী বলেন একদিকে যেমন ঘরের বাহিরে গিয়ে কাজ করার সুযোগ নেই,অন্যদিকে তাদের ঘরে নেই বেঁচে থাকার মত নিত্যপ্রয়োজনীয় খাবার। এমতাবস্থায় মানবেতর জীবন যাপন করা গরীব ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো সকল সামর্থবান লোকদের একান্ত প্রয়োজন। তাই, সমাজের বিত্তবানদেরকে,জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি । উল্লেখ্য যে এর আগেও ওসমান খানের সহযোগিতায় গত ৩০ শে মার্চ প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির অধ্যক্ষ শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম:), মুহাম্মদ লোকমান খান, মুহাম্মদ ইদ্রিস খান, মুহাম্মদ সেলিম উদ্দীন, পারভেজ খান, মাওলানা মুনির উদ্দীন মারুফ, মুহাম্মদ কাদের, আহমদ উল্লাহ হৃদয় প্রমুখ।
০১:১০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের চরনদ্বীপ দরবার শরীফের ইফতার সামগ্রী বিতরণ
-
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি - প্রকাশিত : ০২:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- 82
ট্যাগ :












