টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের, সাবরাং, নয়া পাড়া, ও শাহ পরীর দ্বীপে সালমা খাতুন ও উলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০০ পরিবারের মাঝে উপহার সমাগ্রী বিতরণ করলেন দুবাই প্রবাসী মোঃ ইসমাইল সিআইপি।
তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাবরাং ইউনিয়নে কর্মহীন ও পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের ঘরে ঘরে উপহার সামগ্রী তুলে দেন। শনিবার সকাল ৯ টা থেকে শাহপরীর দ্বীপস্থ ইসমাইল সিআইপির বড়ভাই শাহপরীর দ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা আলীর বাগান বাড়ি থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।উপহার সমাগ্রীর মধ্যে রয়েছে চাল-ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
উপহার সামগ্রী বিতরণকালে মোহাম্মদ ইসমাইল সিআইপি বলেন, শাহপরীর দ্বীপ আমার জন্মভূমি। এ দ্বীপেই আমার শৈশব এবং বেড়ে ওঠা। শৈশবকাল থেকে জন্মভূমির মানুষের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা লেগেই ছিল। তাই যেকোন দূর্ভোগে জন্মভূমির মানুষের টানে সবার আগে ছুটে আসার চেষ্টা করি।সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় যতবার এ দ্বীপের মানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছে, ততোবার দ্বীপের মানুষের আবেগ ভরা ভালোবাসায় সিক্ত হয়েছি।












