চট্টগ্রামের ফটিছড়ি ও মিরসরাই উপজেলার পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে আজ রোববার (২৬ এপ্রিল) সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) ১৫ জন সংবাদপত্র হকারকে নিজ কার্যালয়ে ডেকে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিন সকালে মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে ৪৫ জন হকারদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসব খাদ্যের মাঝে রয়েছে চাল, আলু, তেল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন।
এসময় মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু বলেন, করোনা ভাইরাসের মহামারির কারণে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আর্থিক সংকটে ভুগতেছে। বিত্তশালীরা অসহায়দের সহায়তা করলেও হকারদের কেউ খোঁজ রাখেন না। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রেস ক্লাবের পক্ষ থেকে হকারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক












