০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে স্কুলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী সিমান্ত এলাকার রতনপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়তের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রতনপুর এলাকার মৃত আব্দুল মোতালেবের পুত্র মাসুদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের যাতায়তের রাস্তা বন্ধ করে দেয়ায় এলাকার লোকজন প্রতিবাদ করলে ভূমিদস্য সন্ত্রাসী মাসুদের নেতৃত্বে কয়েকজন অভিভাবকের উপর হামলা চালানোর অভিযোগও উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বোয়ালখালী উপজেলার সীমান্ত এলাকায় হওয়ায় উপজেলার দক্ষিণ করলডেঙ্গা এলাকার ছেলে মেয়েরা যুগযুগ ধরে উক্ত স্কুলে লেখাপড়া করে আসছে। স্কুলের ছেলে মেয়েরা যাতায়তের সুবিধার জন্য সড়কটি সরকারিভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার সংস্কার করা হয়।
সম্প্রতি করোনা ভাইরাস রোধে সারাদেশে স্কুলগুলো সরকারি নির্দেশে বন্ধ থাকার সুযোগে ভূমিদস্যু মাসুদ স্কুলের দীঘদিনের যাতায়তের রাস্তাটি বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় এলাকার হিন্দু পরিবারগুলোকে হুমকি ও মারধর করে উল্টো হয়রানিমূলক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয়রা।
হয়রানিমূলক অভিযোগ মৃত আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ মাসুদ(৪৩) বাদী হয়ে গত ২৩ এপ্রিল বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গার সাবেক ইউপি সদস্য কুমকুম দাশ (৪২),মো. ওসমান (৩৮), জয় দাশ (২৫), অনুপম দাশ (২৫), শুকান্ত দাশ (২৬)সহ ১৫/২০ জনের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ করেন। স্কুলের সড়কটি বন্ধ করে হামলার বিষয়টি স্থানীয় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমিকে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে বলেও সাবেক ইউপি সদস্য কুমকুম দাশ জানান।
এ বিষয়ে স্থানীয় কেলিশহর ইউপি সদস্য আব্দুল হক জানান, উক্ত সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দক্ষিণ করলডেঙ্গা এলাকার ছেলে মেয়েরা স্কুলে যাতায়ত করে আসছে। ইউনিয়র পরিষদের পক্ষ থেকে একাধিকবার সংস্কারও করা হয়েছে, হঠাৎ স্কুলের যাতায়তের সড়কটি বন্ধ করে দেয়ায় ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা কষ্ট হবে বলে তিনি জানান, বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে এলাকাবাসী জানান।
এ বিষয়টি স্বীকার করে পটিয়ার থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, স্কুলের শিক্ষার্থীদের যাতায়তের রাস্তা বন্ধ করে দেয়ার বিয়ষটি নিয়ে কয়েকজন ফোন করে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

চট্টগ্রামে স্কুলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

প্রকাশিত : ১২:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০