জেলার ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত এএস আই আবুল কাশেমের পরিবারে সদস্যেদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ওই পরিবারের ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। গত ২৫ এপ্রিল উপজেলার ভূজপুর থানাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব গজারিয়া গ্রামের কাশেম পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন আবুল কাশেমের পিতা আবুল খায়ের (৬৫) তার স্ত্রী মুবাশ্বেরা খাতুন (৫৫) ,তার বড় ভাই আব্দুল খালেক এবং ছোট ভাই শাহ আলম। আহতদের ৩ জন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তবে সুস্থ না হওয়ায় ভর্তি রয়েছে বড় ভাই আব্দুল খালেক।
মামলা সুত্রে জানা যায়,পূর্ব জায়গা-জমির শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে ভুক্তভোগী পুলিশ পরিবারের উপর হামলা করেছে একই এলাকার প্রতিপক্ষ তৌহিদুল ইসলাম ও তার পরিবারের সাথে বিরোধ ছিল । উক্ত বিরোধের জের ধরে আমি আদালতে মামলা দায়ের করেন আবুল খায়ের। মামলাটি এখনো চলমান। মামলা করার পর থেকেই তারা বাদীর উপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন ধরনের আক্রমন শুরু করে।
গত ২৫ এপ্রিল বাদী সস্ত্রীক জমি থেকে গরু আনার পথে নিম্নে অভিযুক্ত তৌহিদ ও তার সাঙ্গ পাঙ্গ মিলে প্রথমে দুজনের উপর ইট, রড, দিয়ে মারতে থাকে। এসময় বাদীর বড় ভাই আব্দুল খালেক ও ছোট ভাই শাহ আলম বাঁচাতে আসলে তাদেরকেও মারতে থাকে। এক পর্যায়ে আশে পাশের লোকজন বাঁচাতে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহত আবুল খায়ের বাদী হয়ে গত শনিবার (২৫ এপ্রিল) ১১ জনকে আসামী করে ভূজপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, তৌহিদুল ইসলাম (৬৫) পিতা; মৃত তনু মুন্সি। সৈয়দ আলীর পুত্র আব্দুল হাই (৪০) ও আব্দুল ওদুদ(৬০), জাফর আলী (২২),ওমর আলী (১৮),আব্দুস সালাম (১৯),আব্দুল গফুর,পারুল আক্তার (২৭), সুফিয়া খাতুন(২৮)। এরা সকলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব গজারিয়া গ্রামের বাসিন্দা। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সরোয়ার্দী সরোয়ার এর সত্যতা স্বীকার করে বলেন এই বিষয়ে থানায় মামলা হয়েছে এটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক












