জেলার ফটিকছড়িতে দিহান (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং কালুর বাপের একটি গরুর ঘর থেকে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় এ শিশুর লাশটি উদ্ধার হয়। নিহত দিহান একই বাড়ীর দিদারুল আলমের ছেলে।
নিহত জিহানের পরিবার জানান, সকাল ১১ টার দিকে খেলতে বাড়ির উঠানে বের হলে সকলের অগোচরে সে নিখোঁজ হয়। পরিবারের সবাই তাকে খুজতে থাকে। অনেক খোজাখুজির পর পাশের একটি গরু ঘরে নাড়িভুড়ি বের করা অবস্থায় তার লাশ পাওয়া যায়। ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি। ঘটনার তদন্ত চলছে।
বিজনেস বাংলাদেশ / আতিক












