০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে জখম, ৪ দিনেও মামলা হয়নি

ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পুর্ব রামকান্তপুর মোস্তফাডাঙ্গী গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় দুই নারীসহ আহত আরো তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গুরুত্বর আহতদের অপর ভাই মো. জাহাঙ্গীর মোল্লা বলেন, বৃহস্পতিবার একই গ্রামের আওয়াল শেখ ও রেজাউল মন্ডলের নেতৃত্বে ৮-১০ জন হামলাকারী দেশীয় অস্ত্র (ছেন, রামদা, চাপাতি) নিয়ে আকষ্মিকভাবে হামলা চালিয়ে দুই নারীসহ অন্তত পাঁচজনকে আহত করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত মো. সেলিম মোল্লা (৪৫) ও তার ভাই মো. ডালিম মোল্লাকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এছাড়া আহত বিথী আক্তার (২৭), জামিয়া আক্তারী (২৫) এবং মো. জাহাঙ্গীর মোল্লা (৩০) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হামলাকারীরা দুটি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
তিনি আরো বলেন, ফরিদপুর মেডিকেলে করোনা রোগী থাকায় আজ (রোববার) চিকৎসকের পরামর্শে সেলিম মোল্লাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে, এছাড়া হামলাকারীদের কোপে ডালিম মোল্লার বাম হাতের হাড় কেটে যাওয়াতে তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি থানায় অভিযোগ করায় হামলাকারীরা আমার ওপরেও হামলার হুমকি দিচ্ছে। এখন আমিও ঝুকির মধ্যে আছি।
এদিকে এঘটনায় মো. জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে কোতয়ালী থানায় বৃহস্পতিবারই অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা রুজু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘আমি হাসপাতালে আহতদেরকে ও তাদের বাড়ি পরিদর্শন করেছি। জাহাঙ্গীর মোল্লার দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রুজু হবে।’
তবে ঠিক কবে মামলাটি রুজু হবে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তা ঠিক করে বলতে পারেননি ।
ট্যাগ :

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে জখম, ৪ দিনেও মামলা হয়নি

প্রকাশিত : ১০:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০