০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

জেলার হাটহাজারীতে পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে দোকানে দ্রব্যমূল্যের  তালিকা টাঙানো ও অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ব্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২৭ এপ্রিল) বাজার মণিটরিং এর সময় ইছাপুর বাজার এবং হাটহাজারী পৌরসভার বিভিন্ন পাইকারি দোকানে বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত ।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রুহুল আমিনের নেতৃত্বে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানে দ্রব্যমূল্যের তালিকা না রাখায় এবং অতিরিক্ত দামে আদাসহ পণ্য বিক্রির দায়ে ৬ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা  করেছে।

এ ব্যাপারে ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করে বলেন , করোনা সংক্রমণ রোধে ব্যস্ত সময় পার করার পরও প্রশাসন বাজার মণিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিটি দোকানেই দ্রব্যমূল্য তালিকা টাঙ্গানো নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং পবিত্র মাহে রমজানের সুযোগকে কাজে লাগিয়ে যাতে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য প্রশাসনের বাজার মণিটরিং অব্যাহত থাকবে

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

চট্টগ্রামে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

প্রকাশিত : ১১:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০