চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে আপামর মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামীলীগের কাজ। তিনি সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা প্রতিরোধে সরকারিভাবে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে।
এই পদক্ষেপগুলো যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি তা হলে আল্লাহর রহমতে আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পাবো।এখন দরকার ব্যক্তি পর্যায়ে সচেতনতা। করোনা ভাইরাস দূর্যোগ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে। আমাদের স্বার্থে, পরিবারের স্বার্থে ও এলাকার মানুষের স্বার্থে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই পৃথিবীকে সুস্থ করতে এবং মানব অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও ঘরে অবস্থান করে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে।
আজ সোমবার (২৭ এপ্রিল) বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অদম্য সাহস আর বিচক্ষণ নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠণে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
আওয়ামী লীগের এই ত্রাণ কমিটি করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সরকারি নির্দেশনা পালন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করবে এবং মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়াবে। সরকারের সাথে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সহায়তা সমন্বিত করে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো। গতকাল রোববার ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিভিন্ন ভোগ্যপন্য উপহার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ সোমবার সকালে নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের আওতায় ৩টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নেতা-কর্মীদের জন্য এই ভোগ্যপন্য উপহার তুলে দেন। কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন নেতাকর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। এসময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম,জাফর আলম চৌধুরী, থানা আওয়ামীলীগের খলিলুর রহমান, শফিউল আলম সগীর, ওয়ার্ড আওয়ামী লীগের ফরিদ আহমদ চৌধুরী, হাজী মো. ইয়াকুব, জামাল উদ্দিন, আবদুর শুক্কুর ফারুকী, কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী, শাহেদ ইকবাল বাবুসহ সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ / আতিক












