১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সাভারে ত্রাণসহ ৩ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

ত্রাণ সহায়তার দাবি, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুর দাবিতে সাভারে বিক্ষোভ করেছে কয়েক শত কর্মহীন গণপরিবহন শ্রমিক।

আজ  মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে  শ্রমিকরা।

এ সময় শ্রমিকরা সড়কে বসে দিন দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর তারা সরে যায়।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণরোধে দেশে অবরুদ্ধ অবস্থার মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে পরিবহন শ্রমিকরা। এক মাস কর্মহীন থাকলেও তাদের ত্রাণ কিংবা আর্থিক সহায়তা দেয়নি কেউ। এতে পরিবার নিয়ে উৎকণ্ঠা ও হতাশার মধ্যে তাদের দিন কাটছে।

তারা ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুর দাবি করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান,   কষ্টে থাকা এ সকল শ্রমিকদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের আশ্বাসে তারা সড়ক থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

সাভারে ত্রাণসহ ৩ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : ১২:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০