নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি কর্মকর্তাসহ পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা।
তিনি জানান, ২৩ এপ্রিল যাদের নমুনা পাঠানো হয়েছে এদের মধ্যে সোমবার রাতে পাঁচজনের করোনা পজেটিভ আসে। সবাইকে সাবধান থাকার অনুরোধ করেছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর












