দিনাজপুরের কাহারোল খাদ্য গুদামে ২৮ এপ্রিল মঙ্গলবার বিকালে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য সরাসরি কৃষকদের কাজ থেকে গম ক্রয় করে গম সংগ্রহ মৌসমের ফিতা কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আব্দুর আহাদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিল, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা জায় কাহারোর উপজেলায় ১৪১ মেঃ টন গম সরকারি ভাবে ক্রয় করা হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ












