০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

আমতলীর চাওড়া ইউনিয়নে চাল বিতরণ

বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমতলীর চাওড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পাঁচশত জন পুরুষ ও মহিলাকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় চালতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএমএন জামিউল হিকমা, ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল , ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ইসা , আমতলী থানার এ এস আই হাসানসহ ইউপি সদস্য, সাংবাদিক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া চাওড়া ইউনিয়নের পাঁচশত জনকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল প্রতিজনের মাঝে বিতরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

আমতলীর চাওড়া ইউনিয়নে চাল বিতরণ

প্রকাশিত : ০৫:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০