০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

টেকনাফে ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ

কক্সবাজারের টেকনাফে করোনা সন্দেহে মডেল থানার কর্মরত ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।২৮ এপ্রিল মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, উপজেলায় করোনার বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে পুলিশও একযোগে কাজ করে যাচ্ছেন।গত ২৬ এপ্রিল রবিবার স্বাস্থ্য বিভাগে কর্মরত একজন ডাক্তারের করোনা পজিটিভ পাওয়া গেছে।তাই মঙ্গলবার ২৮ এপ্রিল করোনা আক্রান্ত ডাক্তারের সংস্পর্শে আসা ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।আজ ২০ পুলিশ সদস্যসহ মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এসব নমুনা করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।করোনা আক্রান্ত ডাক্তার টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারে সেল্ফ আইসোলেশনে সুস্থ আছেন বলে জানান। প্রসঙ্গত,করোনা সন্দেহে টেকনাফ উপজলা ২৮ এপ্রিল পর্যন্ত মোট ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে এক চিকিৎসকসহ ৪ জনের ফলাফল পজেটিভ এসেছে। তবে এখনো ৬১ জনের রির্পোট পাওয়া যায়নি।

ট্যাগ :

টেকনাফে ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ

প্রকাশিত : ১০:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০