০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে দুস্থদের পাশে তৃতীয় লিঙ্গের লোকজন

চট্টগ্রামের সাতকানিয়ায় করোনার থাবায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে তৃতীয় লিঙ্গের লোকজন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে বাজালিয়া এবং হলুদিয়ায় এলাকার অসহায় দুস্থ দিন মজুরদের মাঝে ৩বারের মত ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিন জেলার হিজড়া সমাজের নেতৃত্বদানকারী সাতকানিয়ায় বাস করা তৃতীয় লিঙ্গের ব্যক্তি মৌসুমী হামিদ।
এসব ত্রাণ সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, ছোলা, তেল, আলু ও পেঁয়াজ। সারাদেশে করোনার থাবায় যখন মানুষের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে এই ঠিক এই সময়ে মানবতার ফেরিওয়ালা হয়ে জনগনের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। প্সেরমান করে দিয়েছেন তাঁরাও কোন অংশে পিছিয়ে নেই । এর আগেও বন্যার ভয়াবহতার সময় ও তিনি বন্যা আক্রান্তদের সাহাযার্থে এগিয়ে এসেছিলেন।
বেশ কিছুদিন আগে বান্দরবান জেলা আওয়ামীলীগের সম্মেলনে কেরানীহাট টু বান্দরবান মহাসড়কে কেন্দ্রীয় নেতাদের সম্মান জানিয়ে ৫০টির মত জমকালো গেইট করে আলোচনায় এসেছিলেন এই হিজড়া নেত্রী মৌসুমী হামিদ। বাজালিয়ার মোস্তাক আহমদ জানান,হিজড়া হওয়ার পরেও জাতীর দুর্দিনে বার বার এগিয়ে আসার কারনে হিজড়া মৌসুমী অনেকটা এই জনপদের মুলস্রোতের সাথে মিশে গেছেন। তারা সপ্তাহে দুইদিন নেন চাদাঁ, তারা চাদাঁ নিয়েই মূলত জীবন ধারন করেন, অথচ এই দূর্দিনে তাদের জমানো টাকা হতেই মানুষের পাশে দাড়াচ্ছেন সামর্থ্য অনুযায়ী।
আজকের ত্রান বিতরন নিয়ে স্বঘোষিত আওয়ামীলীগ নেত্রী এবং দক্ষিন চট্টলার হিজড়ার সভাপতি মৌসুমী হামিদ বলেন,আমরা তৃতীয় লিঙ্গ হওয়ার সুবাদে আসলেই আমরা মূল সমাজ থেকে বিচ্যুত। মানুষ আমাদেরকে বাকাঁ চোখে দেখেন, আমরা পিছিয়ে পড়া একটা জাতী,আমরা ১০টাকা ৫টাকা নিয়েই জীবিকা চালায়। এরপরও মানুষ অসহায় হলে আমি তাকিয়ে দেখতে পারিনা, কারন আমিও তো মানুষ। আমি জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগের মিছিল মিটিং এ গিয়ে অবহেলিত হিজড়ার দুঃখ কষ্ট নেতাদের নজরে আনার চেষ্টা করি, আশা করি আমাদের এই দুঃখগুলি একদিন প্রধানমন্ত্রীর কানে যাবে সেইদিন আমি এবং আমরা স্বার্থক হবো।

ট্যাগ :

চট্টগ্রামে দুস্থদের পাশে তৃতীয় লিঙ্গের লোকজন

প্রকাশিত : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০