০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ৯ টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রি

করোনার প্রাদুর্ভাবেও থেমে নেই ঠশবাজ লোভী ব্যবসায়ীরা বৈশ্বিক মহামারিতেও মানুষকে ঠকানোর সুযোগের অপেক্ষায় বসে থাকা ব্যবসায়ীরা ৯ টাকার এশটি মাস্ক বিক্রি করছে ৩০ টাকায়। আর এই অত্যাচার ঠেকাতে ও প্রশাসনিক নির্দেশনা মানা হচ্ছে কিনা যাচাইয়ে এবং পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থীতিশীলতা রাখতে চট্রগ্রামে হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল হতে রাত পর্যন্ত হাটহাজারী উপজেলার সহ: কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
উপজেলার চৌধুরী হাট, নন্দীর হাট, ফতেয়াবাদ, পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা সময় প্রশাসনিক নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রাখায় ১টি হোটেলকে ১ হাজার টাকা, ২ টি ফাস্টফুডের দোকানকে ৩ হাজার টাকা, ১ টি ফার্মেসিকে ৯টাকার মাস্ক ৩০টাকায় বিক্রি করার দায়ে ২ হাজার টাকা ও ১ টি মুদির দোকানিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকাসহ মোট ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে কালে চৌধুরী হাটে টিসিবির পণ্য খরিদ করতে আসা জনগণকে শারীরিক দূরত্ব নিশ্চিত করে লাইনে দাঁড়াতে কঠোরভাবে সতর্ক করা হয়।
তাছাড়া বিকাল ৫ টার মধ্যে ফার্মেসি ব্যতীত সকল দোকান বন্ধ হচ্ছে কি না এবং কোথাও জনসমাগম ও আড্ডা হচ্ছে কি না ইত্যাদি বিষয়ে কঠোর মনিটরিং করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ।

ট্যাগ :

চট্টগ্রামে ৯ টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রি

প্রকাশিত : ১০:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০