০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ধর্মপাশায় দুই করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ অন্যজন নারী। আক্রান্ত দুইজনের মধ্যে পুরুষ রোগী ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া এবং নারী রোগী একই ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা। আক্রান্ত নারী সম্প্রতি নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত ৫টি ধাপে এ উপজেলা থেকে মোট ৪৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুইজন রোগীর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

ধর্মপাশায় দুই করোনা রোগী শনাক্ত

প্রকাশিত : ১১:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০