বান্দরবানের লামা উপজেলায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে।
ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকর্মীরা পৌরসভার লামার মুখ গ্রামের কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
আজ সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা ছাত্রলীগ কর্মীরা লামার মুখ গ্রামের কৃষক কাউসারের এর প্রায় ৩০ শতক জমির ধান কেটে দেন।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহিনের এর নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













