ঢাকা চট্রগ্রাম রেল সড়কের নির্মান কাজ সম্প্রসারনের কারনে প্রায় ৪০০ বছরের পুরাতন মন্দির ভেঙ্গে ফেলার সিদ্ধান্তে শোকের ছায়া বিরাজ করছে স্থানীয় সনাতন ধর্মী হিন্দুদের মাঝে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেলষ্টেশনে গিয়ে দেখা যায় অতি পুরাতন শ্রী শ্রী গোস্বামী মন্দিরের পাশে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশ্রুসজল নয়নে ভক্তি করছে, আতংক বিরাজ করছে তাদের মনে যে কোন সময় ভেঙ্গে ফেলা হবে মন্দির টি, করোনা সক্রমণের প্রভাবে ঢাকা চট্র্রগ্রাম রেল সড়কের ডাবল লেন সম্প্রসারনের কাজ আপাদত বন্ধ আছে বিধায় মন্দিরটি এখনো ভেঙ্গে ফেলা হয়নি, তবে করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে উঠার পর রেল সম্প্রসারনের কাজ শুরু হলে মন্দিরটি ভেঙ্গে ফেলা হবে। মন্দিরের পুরোহিত বলেন, ছোটবেলা হতে আজ পর্যন্ত আমি এই মন্দিরটির দেখা শুনা করে আসছি, এই মুহুর্তে মন্দিরটি ভেঙ্গে ফেলা হলে আমাদের পুজা অর্চনা কিংবা ভক্তি করার আর কোন সুযোগ থাকবেনা।
মন্দিরের বেশ কয়েকজন ভক্ত জানান, আমাদের পূর্বপুরুষেরা এই মন্দিরে আরাধনা করে আসছে, মন্দিরটি ভেঙ্গে ফেলা হলে আশে
পাশের প্রায় ৫ গ্রামের সনাতন হিন্দুরা বিপাকে পড়ে যাবে, কারণ আশের পাশের কোন গ্রামেই উপাসনা করার মতো কোন মন্দির
নেই, তাছাড়া এই মন্দিরটি বহু বছরের পুরাতন যা ১৩৮৫ সনে পুননির্মান করা হয়। মন্দির ভেঙ্গে ফেলায় আমাদের কোন আপত্তি নেই, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করতে চাই মন্দিরের আশেপাশেই অনেক পরিত্যাক্ত জায়গা আছে সেখানে আমাদেরকে মন্দিরটি পূন:নির্মান করে দিলে আমার ভগবানের কাছে প্রার্থনা করার সুযোগ পেতে পারি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















