০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দাগনভূঞায় প্রথম করোনা রোগী শনাক্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত কিছুদিন আগে ঢাকা থেকে গ্রামে ফিরেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম আজ বুধবার দুপুরে ওই নারী করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন।
 তিনি বলেন, ওই নারী রাজধানীতে গৃহপরিচালিকার কাজ করতেন। গত ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রেরন করা হয়।
সেখান থেকে নমুনা প্রতিবেদনে করোনা শনাক্ত হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা আক্রান্ত নারী রোগিকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে।
ফেনী জেলায় এ পর্যন্ত তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

দাগনভূঞায় প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত : ০৮:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০