০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে দিন দুপুরে গাছ চুরি

করোনা পরিস্থিতিতে জেলার ফটিকছড়ি উপজেলার খিরাম সর্তা বনবিটের গাছ চুরি করেছে দুর্বৃত্তরা। গত ২৮ (এপ্রিল) মঙ্গলবার সকাল ৯ টার দিকে খিরাম বনবিটের আওতাধীন উত্তর ধর্মপুর অংশ হতে ২০০৮ ও ২০০৯ সালে রোপনকৃত ৩০ হেক্টর ও ২০১৫-২০১৬ সালে রোপনকৃত ২০ হেক্টর সামাজিক বনায়নের কয়েক হাজার গাছ কেটে চুরি করে নিয়ে যায় চোরেরা।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে সর্তা বিটের সামাজিক বনায়নের চুরি করা এসব গাছ খিরাম- নানুপুর বাজার সড়ক হয়ে নাজিরহাট-আজাদী বাজার সড়ক, গহিরা- হেয়াঁকো- রাউজান হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়।

অভিযোগ রয়েছে, করোনা পরিস্থিতিতে মানুষের চলাচল কম থাকায় গত এক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট বিটের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে এ গাছ পাচার করছে একটি অসাধু সেন্ডিকেট।

এ ব্যাপারে বক্তব্য জানতে বিট কর্মকর্তা ফজল কাদেরের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে এ বিটের ফরেস্ট গার্ড তপন বাবুর সাথে কথা হলে তিনি গাছ চুরির বিষয়টি স্বীকার করে বলেন, ‘মঙ্গলবার সকালে ধর্মপুর অংশে গাছ চুরি হচ্ছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।

ততোক্ষণে চোরেরা গাছ কেটে নিয়ে পালিয়ে যায়। লোকবল কম থাকার কারণে আমরা চোরদের আটক করতে ব্যার্থ হই। এ চুরির সাথে স্থানীয় রুবেল নামের এক গাছ চোরাকারবারীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানান তিনি।

এব্যপারে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বিভাগের বন কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দীকি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে দিন দুপুরে গাছ চুরি

প্রকাশিত : ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০