নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্সসহ ৩ঃ৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন নরসিংদী সদর হাসপাতালের সামনে হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ওমর ফারুক মোস্তফা(৩১), পিতাঃ আব্দুল মান্নান, সাং-দক্ষিণ আগরপুর (জানখার টেক), থানা-শিবপুর, নরসিংদীকে গ্রেফতার করেন। এ সময় তার নিজ হেফাজত হতে ২৫০(দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক মোস্তফা এর নিজ হেফাজত হতে উদ্ধার করেন।
এ বিষয়ে ওসি মোঃ সৈয়দুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। কোন মাদক বিক্রেতাই আইনে হাত থেকে পার পাবেনা। আমরা যে কোন বিনিময়ে নরসিংদী পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম এর নেতৃত্বে নরসিংদী কে মাদক মুক্ত করবো।













