০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মসজিদে নামাজ আদায়ের ঘোষণা থেকে সরে এলেন গাজীপুর সিটি মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত  যেইসব ওয়ার্ডে কোনো করোনা রোগী বা করোনা ভাইরাস নাই, সেইসব ওয়ার্ডে বা এলাকায় মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে বলে যে ঘোষণা দিয়েছিলেন তা থেকে সরে এসেছেন গাজীপুরের মেয়র এডভোকেট মোহাম্মদ  জাহাঙ্গীর আলম।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক অফিস থেকে ফেসবুক ভিডিও বার্তায় সরকারি নির্দেশনা অনুসরণ করে মসজিদে সীমিত আকারে নামাজ আদায়ের কথা বলেছেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে  এক ভিডিও বার্তায় তিনি মসজিদে গিয়ে নামাজ আদায়ের কথা বলেছিলেন।

নতুন ভিডিও বার্তায় মেয়র বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা  যেটা আমরা শতভাগ মেনে চলছি। মসজিদে সীমিত আকারে লোক আসার জন্য বলা হয়েছে, ধর্মমন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা যেন শতভাগ মেনে চলি।

‘কারণ গাজীপুরের কোন্ জায়গায় করোনাভাইরাস আছে তা আমরা নিশ্চিত নই। এখানে ভাসমান লোক, গার্মেন্টসের ওয়ার্কারস আছে। আমরা নিশ্চিত হতে পারছি না মহল্লা, ওয়ার্ড, থানাভিত্তিক কোথায় করোনা ভাইরাস আছে।”

তিনি বলেন, ‘সরকারীভাবে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যেন গাজীপুরে মসজিদ ভিত্তিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সে নীতিমালা মেনে চলি। সবাই যেন আপাতত:ল বাসাতেই নামাজ পড়ি।’

আগেরদিন ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম ঘোষণা দিয়েছিলেন, আগামী শুক্রবার থেকে যে ওয়ার্ডে কোনো করোনা রোগী বা করোনা ভাইরাস নাই, সেইসব ওয়ার্ডে বা এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবেন। তারাবীর নামাজও যারা পড়তে ইচ্ছুক তারা মসজিদে গিয়ে আদায় করতে পারবেন।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

মসজিদে নামাজ আদায়ের ঘোষণা থেকে সরে এলেন গাজীপুর সিটি মেয়র

প্রকাশিত : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০