০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চাল চুরি, ছেলেসহ আ’লীগ নেতা আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল চুরির অভিযোগে ছেলেসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

দীর্ঘদিন থেকে তারা উপকার ভোগীদের চাল সুকৌশলে আত্মসাৎ করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তাদের আটক করা হয়। আটকেরা হলেনে-আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ্ (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৮)।

র‌্যাবের এএসপি একেএম কামরুজ্জামান জানান, বুধবার কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী লোকদের সঙ্গে সাক্ষাত করে অভিযোগের সত্যতা পান। বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় আওয়ামী লীগ নেতা ডিলার আব্দুল্লাহ্ ও তার ছেলেকে আটক করা হয়।

তিনি জানান, গোলের হাওর ও এর আশপাশের এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, এ পর্যন্ত ১২ বার চাল বিলির জন্য আসলেও তারা কেউ কেউ একবার, আবার কেউ ৪-৫ বার পাওয়ার পর আর চাল পাননি। এ চালগুলো সুকৌশলে উপকারভোগীর মাঝে বিলি না করে রাতের আঁধারে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে বাজার চৌকিদার আটক করে। এর সত্যতাও পাওয়া যায়।

এ বিষয়ে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে উপকার ভোগীদের টিপসই জাল করে চাল আত্মসাৎ করে বিক্রি করে আসছিল এর প্রমাণ পাওয়া গিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চাল চুরি, ছেলেসহ আ’লীগ নেতা আটক

প্রকাশিত : ১২:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০